কুদস দিবস উপলক্ষে জিয়াদ আন-নাখালার ভাষণ
আন্তর্জাতিক কুদস দিবস ইতিহাস ও ভূগোলের সংক্ষিপ্তসার: হামাস
বিশ্ব কুদস দিবস উপলক্ষে প্রতিরোধ অক্ষের নেতাদের ভাষণ অব্যাহত রয়েছে। গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা বলেছেন, বিশ্ব কুদস দিবস ইতিহাস ও ভূগোলকে সংক্ষিপ্ত করে ফেলেছে।
তিনি আরো বলেছেন, এটি হচ্ছে এমন একটি দিবস যেদিন ফিলিস্তিন, আল-কুদস ও আল-আকসা মসজিদ মুক্ত করার প্রতি মুসলিম উম্মাহ তার অকুণ্ঠ সমর্থন ঘোষণা করে।
তিনি গতকাল (বৃহস্পতিবার) গাজায় দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন। জেরুজালেম আল-কুদস শহর এবং আল-আকসা মসজিদ চত্বরে দখলদার ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণের যে রক্ত ঝরাচ্ছে সে ব্যাপারে জিয়াদ আন-নাখালা গভীর উদ্বেগ প্রকাশ করেন। হামাস নেতা বলেন, বিশ্ববাসীর চোখের সামনে বিশেষ করে মানবাধিকারের কথিত রক্ষকদের নীরবতার সুযোগে ধারাবাহিকভাবে ফিলিস্তিনি জাতির পবিত্র স্থাপনাগুলোর অবমাননা করে যাচ্ছে ইসরাইল।
তিনি ইহুদিবাদীদের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার আন্দোলনের প্রতি আরো জোরালো সমর্থন ঘোষণার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। আন-নাখালা বলেন, ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত প্রতিরোধ সংগঠনগুলোকে সমর্থন দিলে তারা অবশ্যই একদিন বিজয় ছিনিয়ে আনবে।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।