সীমান্তে উত্তেজনা ইস্যুতে হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে বৈঠক চান জাতিসংঘ প্রতিনিধি
-
নাসরুল্লাহ
জাতিসংঘের ইহুদিবাদী ইসরাইল বিষয়ক প্রতিনিধি আগামী কয়েক দিনের মধ্যে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করতে চান।
লেবাননের দৈনিক 'নেদা আল ওয়াতান' জানিয়েছে- হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে বৈঠকে 'আল-গাজার' উপশহর ইস্যুতে ইসরাইলের ওপর চাপ কমানোর চেষ্টা করবেন জাতিসংঘ প্রতিনিধি। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর অবস্থান ও বক্তব্য শোনার পর লেবানন-ইসরাইল সীমান্ত পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে অবস্থান জানানো হবে।
দৈনিক 'নেদা আল ওয়াতান' জানিয়েছে, সীমান্তবর্তী 'আল-গাজার' ইস্যুতে হিজবুল্লাহ যে চাপ তৈরি করেছে সেই অবস্থান থেকে সরে আসতে হিজবুল্লাহ মহাসচিবকে জাতিসংঘ প্রতিনিধি অনুরোধ জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
লেবাননের হিজবুল্লাহ গত বৃহস্পতিবার সীমান্তবর্তী আল-গাজার উপশহরের উত্তর অংশে ইসরাইলের বিপজ্জনক পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ঐ এলাকাটি নিঃসন্দেহে লেবাননের ভূখণ্ড।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।