দক্ষিণ লেবাননে একটি স্কুল ধ্বংস করল ইসরায়েলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i163108-দক্ষিণ_লেবাননে_একটি_স্কুল_ধ্বংস_করল_ইসরায়েলি_বাহিনী
পার্সটুডে- দক্ষিণ লেবাননের কাফার তিবনিত শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় একটি সরকারি স্কুল ভবন ধ্বংস হয়েছে।
(last modified 2026-09-15T11:24:18+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১৫:২৫ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে হামলা
    দক্ষিণ লেবাননে হামলা

পার্সটুডে- দক্ষিণ লেবাননের কাফার তিবনিত শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় একটি সরকারি স্কুল ভবন ধ্বংস হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের হানিন, কানতার ও আইন আল-সামাহিয়া এলাকায় হামলা চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের কাফার তিবনিত শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় একটি সরকারি স্কুল ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া, লেবাননে নিযুক্ত জাতিসংঘ বাহিনী (ইউনিফিল)-এর একটি অবস্থানের কাছে হানিন এলাকাতেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের মানসুরি শহরের আশপাশের একটি এলাকাতেও হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।