হিজবুল্লাহর হামলার ভয়ে সংঘাত ঠেকাতে ফ্রান্সের প্রতি আহ্বান ইসরাইলের
https://parstoday.ir/bn/news/west_asia-i125786-হিজবুল্লাহর_হামলার_ভয়ে_সংঘাত_ঠেকাতে_ফ্রান্সের_প্রতি_আহ্বান_ইসরাইলের
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সীমান্তে হিজবুল্লাহর সাথে সামরিক সংঘর্ষ ঠেকাতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরাইলের সন্দেহজনক তৎপরতাকে কেন্দ্র করে গত দুই মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সীমান্ত শহর আল-গাজ্‌র উপ-শহরের উত্তরাংশে উত্তেজনা তীব্রতর হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০২৩ ১৩:৫৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহর হামলার ভয়ে সংঘাত ঠেকাতে ফ্রান্সের প্রতি আহ্বান ইসরাইলের

ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সীমান্তে হিজবুল্লাহর সাথে সামরিক সংঘর্ষ ঠেকাতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরাইলের সন্দেহজনক তৎপরতাকে কেন্দ্র করে গত দুই মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সীমান্ত শহর আল-গাজ্‌র উপ-শহরের উত্তরাংশে উত্তেজনা তীব্রতর হয়েছে।

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহান একদিনের সফরে প্যারিস গেছেন। সেখানে তিনি তার সমকক্ষ ক্যাথরিন কোলোনার সঙ্গে সাক্ষাত করেন এবং লেবাননের সঙ্গে সামরিক সংঘাত এড়াতে সাহায্যের আবেদন জানান। কোহান কোলোনাকে অনুরোধ করেছেন লেবাননে তাঁর প্রভাব খাটিয়ে যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমনে সাহায্য করতে।

ইহুদিবাদী ইসরাইল ২০০০ সালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে পলায়ন করতে বাধ্য হয়েছিল। ওই যুদ্ধের পর দুই দশক অতিক্রান্ত হয়েছে। কিন্তু তারা এখনও ২০০ বর্গ কিলোমিটার এলাকার মতো জায়গা দখল করে রেখেছে।

গত ২৩ বছরে বিশ্ববাসী সমরাস্ত্রের ক্ষেত্রে হিজবুল্লাহর ব্যাপক অগ্রগতি লক্ষ্য করেছে। ২০০০ এবং ২০০৬ সালের যুদ্ধে ইসরাইল যেভাবে হিজবুল্লাহর কাছে পরাজিত হয়েছে তা তাদের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। সেই অভিজ্ঞতার কারণেই ভীত ইসরাইল যে-কোনোভাবে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে সামরিক সংঘাত এড়াতে চায়।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।