সৌদির ভাড়াটে সেনাদের বিরুদ্ধে সাফল্য পেল ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i12616-সৌদির_ভাড়াটে_সেনাদের_বিরুদ্ধে_সাফল্য_পেল_ইয়েমেনের_আনসারুল্লাহ_যোদ্ধারা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশে সৌদি আরবের ভাড়াটে সেনাদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০১৬ ১১:২৪ Asia/Dhaka
  • হুথি আনসারুল্লাহ যোদ্ধা ( ফাইল ফটো)
    হুথি আনসারুল্লাহ যোদ্ধা ( ফাইল ফটো)

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশে সৌদি আরবের ভাড়াটে সেনাদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ আনসারুল্লাহ যোদ্ধারা ভাড়াটে সেনাদের নিয়ন্ত্রিত আল-আন্দ সামরিক ঘাঁটির কাছে অবস্থিত জালস পাবর্ত্য এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে। তারা এখন ওই ঘাঁটি দিকে অগ্রসর হচ্ছে। হুথি বাহিনী মা’রিব প্রদেশের পশ্চিমে অবস্থিত তাদাউয়িন ঘাঁটিতে সৌদি বাহিনীর ভাড়াটে সেনাদের অবস্থানে রকেটও নিক্ষেপ করেছে।

এদিকে, আজ সৌদি জঙ্গি বিমান লাহিজ প্রদেশে বোমা বর্ষণ করলে ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো বহু মানুষ আহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশিরভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ৯ হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ।# 

পার্সটুডে/বাবুল আখতার/২১