ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে লেবাননি ও ফিলিস্তিনি নেতাদের অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/west_asia-i127650-ইসরাইলকে_ঐক্যবদ্ধভাবে_জবাব_দিতে_লেবাননি_ও_ফিলিস্তিনি_নেতাদের_অঙ্গীকার
যেকোনো আগ্রাসনের মুখে ইহুদিবাদী ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে জবাব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের নেতারা।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৩ ১১:৩৬ Asia/Dhaka
  • ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে লেবাননি ও ফিলিস্তিনি নেতাদের অঙ্গীকার

যেকোনো আগ্রাসনের মুখে ইহুদিবাদী ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে জবাব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের নেতারা।

গতকাল (শনিবার) লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল-আরুরি এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিরোধ আন্দোলনের নেতারা এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা জোর দিয়ে বলেন, প্রতিরোধ ফন্টের প্রতিটি যোদ্ধা ইহুদিবাদী ইসরাইলি সেনাদের আগ্রাসন এবং ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করবে। বৈঠকে তিন নেতা একমত হয়েছেন যে, ইহুদিবাদী ইসরাইলের যেকোন আগ্রাসনের মোকাবেলায় নিজেদের মধ্যে সমন্বয় ও স্থায়ী যোগাযোগ থাকতে হবে যাতে রাজনৈতিক নিরাপত্তা ও সামরিক ঘটনাবলীতে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়। অধিকৃত পশ্চিম তীরে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ এবং দমন পীড়নের মুখে যে প্রতিরোধমূলক তৎপরতা বেড়েছে তা নিয়েও তিন নেতা পর্যালোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।