ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i127924-ফিলিস্তিনি_কিশোরকে_গুলি_করে_হত্যা_করল_ইসরাইলি_সেনারা
ইসরাইল-অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের আল-আরুব শরণার্থী শিবিরে বুকে ও পিঠে গুলি করে একজন ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৩ ০৬:২৪ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর মিলাদ মুন্তার আল রাই।
    ইহুদিবাদী ইসরাইলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর মিলাদ মুন্তার আল রাই।

ইসরাইল-অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের আল-আরুব শরণার্থী শিবিরে বুকে ও পিঠে গুলি করে একজন ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শনিবার দখলদার সেনারা ওই শরণার্থী শিবিরে অভিযান চালাতে  গেলে সেখানকার কিশোর ও তরুণ ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের বাধা দেয়ার চেষ্টা করে।

এ সময় ইহুদিবাদী সেনারা ১৬ বছর বয়সি মিলাদ আর-রাই’কে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত মিলাদকে হাসপাতালে নেয়ার ঘণ্টাখানেক পর প্রাণবন্ত এই ফিলিস্তিনি কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মিলাদের বুক ও পিঠে গুলি করেছে ইসরাইলি সেনারা।

আল-আরুব শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি সেনারা বিষাক্ত টিয়ার গ্যাস নিক্ষেপ করে যার কারণে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

বিগত মাসগুলোতে ইহুদিবাদী সেনারা প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের কোনো না কোনো শহরে হানা দিচ্ছে। তারা কথিত ‘ওয়ান্টেড’ ফিলিস্তিনিদের ধরতে এসব অভিযান চালাচ্ছে এবং অভিযানেরৃ সময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হচ্ছে।

চলতি বছর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে পশ্চিম তীরের বিভিন্ন শহরে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।