পশ্চিম তীরে ইহুদিবাদী সেনাদের আকস্মিক হামলা: হামাসের ১ সদস্য শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i128762-পশ্চিম_তীরে_ইহুদিবাদী_সেনাদের_আকস্মিক_হামলা_হামাসের_১_সদস্য_শহীদ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদীদের আকস্মিক হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এক সদস্য শহীদ হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১১:১৫ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ইহুদিবাদী সেনাদের আকস্মিক হামলা: হামাসের ১ সদস্য শহীদ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদীদের আকস্মিক হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এক সদস্য শহীদ হয়েছেন।

গতকাল (শুক্রবার) আলবিরে শহরের পূর্বে অবস্থিত অবৈধ ইহুদি বসতি পেসাগটের কাছে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হামলায় অন্য এক ফিলিস্তিনি সামান্য আহত হন।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহীদ হামাস সদস্যের নাম মুহাম্মদ জিবরিল রুমানেহ এবং তার তলপেটে গুলি লাগে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

গাজাভিত্তিক হামাস এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জাতির স্বাধীনতা রক্ষা করতে গিয়ে জিবরিল রুমানেহ বীরত্বের সাথে শহীদ হয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা পাল্টা বিবৃতি দিয়ে দাবি করেছে, ইহুদি বসতির কাছে অবস্থিত একটি সামরিক পোস্ট লক্ষ্য করে জিবরিল রুমানেহ ককটেল ছোড়ে। সেনারা তাকে সনাক্ত করে এবং তার ওপর গুলি চালায়। এতে রুমানেহর মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।