ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের নিন্দা জানান: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i128872-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্থাপনের_নিন্দা_জানান_সাইয়্যেদ_নাসরুল্লাহ
বিশ্বের যেকোনো মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করুক না কেন তার তীব্র নিন্দা জানাতে গোটা মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০২৩ ১১:২৮ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

বিশ্বের যেকোনো মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করুক না কেন তার তীব্র নিন্দা জানাতে গোটা মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি সোমবার রাতে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি মারা এবং ইহুদিবাদী শত্রুর হাত শক্তিশালী করা। কাজেই এ ধরনের যেকোনো প্রচেষ্টার নিন্দা জানাতে এবং তা প্রত্যাখ্যান করতে হবে।

ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে দৃশ্যত সেদিকে ইঙ্গিত করে হিজবুল্লাহ নেতা এ বক্তব্য দিয়েছেন।

ভাষণের অন্যত্র তিনি ফিলিস্তিনি জাতি ও আল-আকসা মসজিদের ব্যাপারে নিজেদের দায়িত্ব পালন করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, বিশ্ব মুসলিম যে তাদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদের সম্মান রক্ষা করার ব্যাপারে স্পর্শকাতর সেকথা ইহুদিবাদীদের বুঝিয়ে দিতে হবে।

মার্কিন আহ্বানে সাড়া দিয়ে সৌদি সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে তোড়জোড় শুরু করেছে তার সমালোচনা করেছেন আরব ও মুসলিম দেশগুলোর জনগণ। তারা বলছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার অর্থ হবে ফিলিস্তিনি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং ইসরাইলকে তার আগ্রাসন আরো জোরদার করতে উৎসাহিত করা।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।