শোক পালনকারী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা: আহত ৫০
https://parstoday.ir/bn/news/west_asia-i129032-শোক_পালনকারী_ফিলিস্তিনিদের_ওপর_ইসরাইলি_বর্বরতা_আহত_৫০
ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত একজন কিশোরের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শত শত ফিলিস্তিনির ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। এ ঘটনায় অন্তত ৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০২৩ ০৬:৪১ Asia/Dhaka
  • শোক পালনকারী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা: আহত ৫০

ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত একজন কিশোরের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শত শত ফিলিস্তিনির ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। এ ঘটনায় অন্তত ৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

জর্দান নদীর পশ্চিম তীরের হুওয়ারা শহরে সম্প্রতি ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালায়।ওই হামলায় মারাত্মক আহত ১৯ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর লাবিব দুমাইদি গতকাল (শুক্রবার) হাসপাতালে মারা যান।

এরপর শত শত ফিলিস্তিনি দুমাইদির জানাযা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের শোক মিছিল প্রতিহত করতে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি শোক পালনকারীদের দিকে গুলি ছোড়ার পাশাপাশি রাবার বুলেট, স্টান গ্রেনেড ও টিয়ার গাস নিক্ষেপ করে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় ৫১ জন আহত হন যাদের মধ্যে রাবার বুলেটের আঘাতে আহত ১৯ জন রয়েছেন। এই ১৯ জনের মধ্যে দুজনের মাথায় বুলেট লেগেছে। এছাড়া, তিনজনকে পায়ে গুলি করা হয়েছে।

শোক পালনকারী ফিলিস্তিনি জনতা তাদের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের বর্বরোচিত আচরণের নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছিলেন। এছাড়া, তারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের প্রতিও সমর্থন জানান। শোক পালনকারী জনতা ফিলিস্তিনি জনগণের রক্ত ঝরানো বন্ধ করার আহ্বান জানিয়েও স্লোগান দিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৭