গাজায় ইসরাইলি পাশবিকতা চলছে: শহীদ ১,৫৩৭ আহত ৬,৬১২ ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/west_asia-i129310-গাজায়_ইসরাইলি_পাশবিকতা_চলছে_শহীদ_১_৫৩৭_আহত_৬_৬১২_ফিলিস্তিনি
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে নিহতের সংখ্যা বাড়ছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
অক্টোবর ১৩, ২০২৩ ১৪:২৫ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি পাশবিকতা চলছে: শহীদ ১,৫৩৭ আহত ৬,৬১২ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে নিহতের সংখ্যা বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই উপত্যকায় ইসরাইলি পাশবিকতায় ১,৫৩৭ ফিলিস্তিনি শহীদ এবং ৬,৬১২ জন আহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫০০ শিশু এবং ২৭৬ জন নারী রয়েছেন।

গাজা উপত্যকার মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার এলাকায় অন্তত ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। এ কারণে এই উপত্যকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলা হয়।

বৃহস্পতিবার সেখানকার জাবালিয়া শরণার্থী শিবিরে এক বিমান হামলায় অন্তত দুই ডজন ফিলিস্তিনি নিহত হন। আর রাতে ইহুদিবাদী সেনারা গাজা শহরের একটি আবাসিক ভবন উড়িয়ে দিলে অন্তত ৪৫ ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়।

গাজা উপত্যকার উত্তর অংশে ইসরাইল সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে। সেখানকার কয়েক লাখ মানুষ নিজেদের বসতবাড়ি হারিয়ে তুলনামূলক নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেছেন; যদিও গাজায় এখন এক ইঞ্চি পরিমাণ ভূমিও আর ইসরাইলি আগ্রাসন থেকে নিরাপদ নেই।

জাতিসংঘ বলেছে, গাজার অন্তত ৪,২৩,০০০ ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন। ইহুদিবাদী ইসরাইল গাজার উপর অবরোধ কঠোর করায় উপত্যকাবাসী বিদ্যুৎ, পানি, খাদ্য ও ওষুধের অভাবে ভুগছেন। খাদ্য ও পানি ছাড়া ২৩ লাখ মানুষ আর কতদিন বেঁচে থাকতে পারবেন তা নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।