ইসরাইলের ৫ অবস্থানে হিজবুল্লাহর হামলা, গোলা নিক্ষেপ করছে ইহুদিবাদীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i129368-ইসরাইলের_৫_অবস্থানে_হিজবুল্লাহর_হামলা_গোলা_নিক্ষেপ_করছে_ইহুদিবাদীরা
ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন অবস্থানে থেমে থেমে লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। লেবাননের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন টিভি চ্যানেল আজ (শনিবার) জানিয়েছে, কাফারশুবা পার্বত্য এলাকায় ইসরাইলের পাঁচটি অবস্থানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এগুলো সবই সামরিক অবস্থান।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ১৪, ২০২৩ ১৯:১৯ Asia/Dhaka
  • হিজবুল্লাহ সেনা
    হিজবুল্লাহ সেনা

ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন অবস্থানে থেমে থেমে লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। লেবাননের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন টিভি চ্যানেল আজ (শনিবার) জানিয়েছে, কাফারশুবা পার্বত্য এলাকায় ইসরাইলের পাঁচটি অবস্থানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এগুলো সবই সামরিক অবস্থান।

হিজবুল্লাহর সেনারা রুইসা আল আলাম, আস-সামাকা ও যেইদিন এলাকায় হিজবুল্লাহর গাইডেড ক্ষেপণাস্ত্রের হামলায় দখলদারদের ব্যাপক ক্ষয়ক্ষতি  হয়েছে।

ইসরাইলি সূত্রগুলো বলছে, ইহুদিবাদী ইসরাইল লেবানন সীমান্তের কাছের সব উপশহরবাসীকে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলেছে। কারণ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

গত সোমবার লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি হামলায় তিন হিজবুল্লাহ সেনার শাহাদাতের প্রতিক্রিয়ায় দখলদার ইসরাইলের দু'টি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাতেও ইহুদিবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, আল মায়াদিন জানিয়েছে, দখলদার ইসরাইলি সেনারাও লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় কামানের গোলা বর্ষণ অব্যাহত রেখেছে। এ কারণে ইসরাইল-লেবানন সীমান্তে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের অভ্যন্তরে আল-আকসা তুফান নামের অবিশ্বাস্য অভিযান পরিচালনা করে। এরপর থেকে লেবানন সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে।# 

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।