দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর আরও ৩ সেনা শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i129794-দক্ষিণ_লেবাননে_ইসরাইলি_হামলায়_হিজবুল্লাহর_আরও_৩_সেনা_শহীদ
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আরও  তিন সেনা শহীদ হয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ২৪, ২০২৩ ১৬:৩২ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর আরও ৩ সেনা শহীদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আরও  তিন সেনা শহীদ হয়েছেন।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সেনারা তাদের দায়িত্ব পালনের সময় ইসরাইলি হামলার শিকার হয়েছেন এবং তিন জন সেনা শাহাদাৎবরণ করেছেন। শহীদ তিন সেনার নাম হচ্ছে আলী আদনান আরতিল, ইবরাহিম মুহাম্মাদ কাশমার ও মোর্তাজা আল হোসাইনি।

এর মধ্যদিয়ে গত ১৮ দিনে হিজবুল্লাহ'র ৩১ জন যোদ্ধা শহীদ হলেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে 'আল-আকসা তুফান' নামের সবচেয়ে সফল অভিযান চালোয় ফিলিস্তিনিরা। সেদিন থেকে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরাইলের নতুনকরে সংঘাত শুরু হয়।

হিজবুল্লাহও পাল্টা জবাব দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত বেশ কয়েক জন ইসরাইলি সেনা হতাহত হয়েছে। এছাড়া ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থান, ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস হয়েছে।

লেবাননের হিজবুল্লাহসহ বিশ্বের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো সব সময় ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।