২৩ দিনের যুদ্ধে ইসরাইলের ক্ষয়ক্ষতির হিসাব দিল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i130144-২৩_দিনের_যুদ্ধে_ইসরাইলের_ক্ষয়ক্ষতির_হিসাব_দিল_হিজবুল্লাহ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর পর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও কার্যত এই সংঘর্ষে জড়িয়ে গেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে এ পর্যন্ত ইসরাইলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল (মঙ্গলবার) তার একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সংগঠনটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০২৩ ০৯:২৭ Asia/Dhaka
  • ২৩ দিনের যুদ্ধে ইসরাইলের ক্ষয়ক্ষতির হিসাব দিল হিজবুল্লাহ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর পর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও কার্যত এই সংঘর্ষে জড়িয়ে গেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে এ পর্যন্ত ইসরাইলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল (মঙ্গলবার) তার একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সংগঠনটি।

হিজবুল্লাহর প্রকাশ করা তথ্যচিত্র অনুসারে, প্রতিরোধ যোদ্ধারা দুটি ট্রুপ ক্যারিয়ার, দুটি হামার এবং নয়টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া, ১২০ জন ইহুদিবাদী সেনাকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে যাতে এসব সেনা নিহত ও আহত হয়েছে।

এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা ‌ইসরাইলের ২০৫টি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ৬৯টি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছে। সেইসাথে এ পর্যন্ত ১৪০টি নজরদারি ক্যামেরা এবং ১৭টি জ্যামিং সিস্টেম ধ্বংস করতে সফল হয়েছে। 

হিজবুল্লাহ যোদ্ধারা গত ২৩ দিন ধরে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং ৩৩টি রাডার এবং ২৭টি গোয়েন্দা ডিভাইস ধ্বংস করার পাশাপাশি একটি ড্রোনও গুলি করে ধ্বংস করে। হিজবুল্লাহর হামলার মুখে দখলদার ইসরাইল সরকার লেবানন সীমান্তবর্তী অবৈধ বসতি থেকে ২৮টি কমিউনিটিকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং ৬৫ হাজার ইহুদি বসতি স্থাপনাকারীকে ইসরাইলের গভীর অভ্যন্তরে স্থানান্তরিত করা হয়েছে। সেক্ষেত্রে অভ্যন্তরীণভাবে ব্যাপক সংখ্যক ইহুদিবাদী বাস্তুচ্যুত হয়েছে। 

হিজবুল্লাহর হামলার মুখে বার বার ইসরাইল এই যুদ্ধে সংগঠনটিকে না জড়ানোর আহ্বান জানিয়ে আসছে। তবে হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম কয়েকদিন আগে বলেছেন, হিজবুল্লাহ এই যুদ্ধের ভেতরেই রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/ জিএআর/ ১