আংকারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i130174-আংকারায়_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_সাক্ষাৎ_করলেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তুরস্ক সফরে গেছেন। এরইমধ্যে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকা ফিদানের সঙ্গে আলোচনা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০২৩ ১৬:৩৮ Asia/Dhaka
  • তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
    তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তুরস্ক সফরে গেছেন। এরইমধ্যে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকা ফিদানের সঙ্গে আলোচনা করেছেন।

তুরস্কের রাজধানী আংকারায় আজ (বুধবার) দুই মন্ত্রী জরুরিভিত্তিতে গাজায় যুদ্ধবিরতির উপায় নিয়ে আলোচনা করতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। এসময় তারা গাজার সর্বশেষ পরিস্থিতি এবং ইরান ও তুরস্কের জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করেন।

ইহুদবাদী ইসরাইল গত ৭ আগস্ট গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর এ নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় বৈঠকে বসলেন। দুই সপ্তাহ আগে আমির আবদুল্লাহিয়ান ও হাকান ফিদান ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির বিশেষ জরুরি সম্মেলনের অবকাশে সৌদি আরবের জেদ্দা নগরীতে বৈঠক করেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১