ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i130886-ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_হামলা_প্রতিহত_করল_সিরিয়ার_সামরিক_বাহিনী
সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ১৭, ২০২৩ ১৭:২৫ Asia/Dhaka
  • ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সামরিক বাহিনী

সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী দামেস্ক লক্ষ্য করে বিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার সেনারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করে ব্যবহার করে ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

গতরাত আড়াইটার দিকে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী এই হামলা চালায়। কিন্তু সিরিয়ার সেনারা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করে। সিরিয়ার ওই সামরিক সূত্র জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপতিত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র দামেস্কের উপকণ্ঠে আঘাত হানে এবং তাতে বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরাইল বর্বর গণহত্যা চালাচ্ছে তখন তারা সিরিয়ায় আবার এই হামলা চালালো।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।