গাজার এক স্কুলে ইসরাইলি হামলায় ২০০ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i130948-গাজার_এক_স্কুলে_ইসরাইলি_হামলায়_২০০_ফিলিস্তিনি_শহীদ
উত্তর গাজার আল-ফাখুরা স্কুলে ইসরাইলি বোমা হামলায় দুইশ'র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের নির্বিচার হামলা থেকে বাঁচতে জাবালিয়া এলাকার এই স্কুলে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। 
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ১৮, ২০২৩ ২০:০৮ Asia/Dhaka
  • হামলা পরবর্তী দৃশ্য
    হামলা পরবর্তী দৃশ্য

উত্তর গাজার আল-ফাখুরা স্কুলে ইসরাইলি বোমা হামলায় দুইশ'র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের নির্বিচার হামলা থেকে বাঁচতে জাবালিয়া এলাকার এই স্কুলে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। 

এছাড়া সেখানকার 'তাল আল জাতার' স্কুলেও বোমা ফেলা হয়েছে।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, আজ দখলদার বাহিনীর জঙ্গিবিমানগুলো জাবালিয়া এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করা হচ্ছে বলেও তারা জানিয়েছেন।

এছাড়া আজ গাজার অন্যান্য স্থানেও জঙ্গি বিমানগুলো থেকে বোমাবর্ষণ করা হয়েছে। এর ফলে আরও বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ১২ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। আমেরিকা, ইউরোপসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন ও সহযোগিতায় সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।