লেবাননের বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করবেন না: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i132282-লেবাননের_বেসামরিক_লোকজনকে_লক্ষ্যবস্তু_করবেন_না_হিজবুল্লাহ
লেবাননের বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত না করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করেছে ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহ। একই সাথে সংগঠনটি লেবানন সীমান্তে একটি অবৈধ ইহুদি বসতিতে হামলা চালানোর কথা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২৩ ১১:৪৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর সেনাদল
    হিজবুল্লাহর সেনাদল

লেবাননের বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত না করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করেছে ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহ। একই সাথে সংগঠনটি লেবানন সীমান্তে একটি অবৈধ ইহুদি বসতিতে হামলা চালানোর কথা জানিয়েছে।

দক্ষিণ লেবাননের একটি দাফন অনুষ্ঠানে ইহুদিবাদী ইসরাইল বেসামরিক লোকজনের উপর হামলা চালানোর পর হিজবুল্লাহ এই ইহুদি বসতিতে হামলা চালায়। হিজবুল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করেছে, লেবাননের বেসামরিক জনগণের ওপর কোন রকমের ক্ষয়ক্ষতি চাপিয়ে দিলে একই রকম ও সমান পদক্ষেপ নেয়া হবে ইসরাইলিদের বিরুদ্ধেও।

এই বিবৃতির আগে লেবাননের হিজবুল্লাহ অন্য কয়েকটি বিবৃতিতে দক্ষিণ লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায়। হিজবুল্লাহ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের দুটি প্লাটফর্মের ওপর তারা হামলা চালিয়েছে। আয়রন ডোমের উপর সুনির্দিষ্টভাবে এবং নিখুঁতভাবে হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া গোলা আঘাত হানে।

এছাড়া, হামরা সামরিক ঘাঁটির কাছে একটি ইসরাইলি সেনা সমাবেশের ওপর হিজবুল্লাহ হামলা চালিয়েছে। এ হামলায় বহু গাড়ি ক্ষতিগ্রস্ত এবং অনেক সেনা হতাহত হয়েছে। এর পাশাপাশি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছেন যাতে দেখা যাচ্ছে এই সংগঠনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের আভিভিম ব্যারাক এবং বিরকেট রিশা স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ লেবানন সীমাতে ইসরাইলের বিভিন্ন সেনা ও ইহুদিবাদী অবস্থানে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলেছে, গাজায় ইসরাইল আগে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা থামবে না।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।