গাজা যুদ্ধের ৮ বিষয় প্রকাশে ইসরাইলি বাহিনীর নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i132536-গাজা_যুদ্ধের_৮_বিষয়_প্রকাশে_ইসরাইলি_বাহিনীর_নিষেধাজ্ঞা
গাজা যুদ্ধ নিয়ে আটটি বিষয়ে ইসরাইলের কোনো গণমাধ্যম খবর প্রকাশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। দ্যা ইন্টারসেপ্টর শনিবার এই তথ্য দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৩ ১১:৩১ Asia/Dhaka
  • গাজা যুদ্ধের ৮ বিষয় প্রকাশে ইসরাইলি বাহিনীর নিষেধাজ্ঞা

গাজা যুদ্ধ নিয়ে আটটি বিষয়ে ইসরাইলের কোনো গণমাধ্যম খবর প্রকাশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। দ্যা ইন্টারসেপ্টর শনিবার এই তথ্য দিয়েছে।

প্রকাশিত রিপোর্ট অনুসারে, ইসরাইলের চলমান “অপরাশেন সোর্ড অব আয়রন’ অভিযান নিয়ে খবর প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন দখলদার ইসরাইলের সেনাবাহিনীর চিফ সেন্সর ডিরেক্টিভ ব্রিগেডিয়ার জেনারেল কোবি মান্দেলব্লিত। গত ৭ অক্টেবার গাজা থেকে ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর কোনো এক সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞা আদেশে বলা হয়েছে, দখলদার বাহিনীর অনুমতি ছাড়া আট বিষয়ে কোনো খবর প্রকাশ করা যাবে না। এগুলো ইসরাইলের নিরাপত্তার সাথে জড়িত। এ বিষয়ে পত্রিকা ও রেডিও-টিভির  রিপোর্টার এবং ডেস্কের সাংবাদিকদের বিস্তারিত জানানোর অনুরোধ করেছে দখলদার বাহিনী।

যেসব বিষয়ে নিধেষাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো- ইসরাইলের ব্যবহৃত অস্ত্রের ধরন, হামাস কী ধরনের অস্ত্র দখল করেছে, ইসরাইলের মন্ত্রিসভায় নিরাপত্তা নিয়ে আলোচিত বিষয়গুলো এবং গাজায় বন্দী থাকা ইসরাইলিদের নিয়ে যেকোনো তথ্য। 

এছাড়া, ইসরাইলি সেনাদের অভিযান সম্পর্কে বিস্তারিত কথা বলা যাবে না, ইসরাইলের গোয়েন্দা বিষয় ও ইসরাইলের যেসব স্পর্শকাতর স্থানে গাজার রকেট আঘাত হানছে সেসব নিয়েও কথা বলা নিষেধ। এর পাশাপাশি সাইবার হামলা ও সিনিয়র সেনা কর্মকর্তাদের গাজার যুদ্ধক্ষেত্র পরিদর্শন নিয়েও কোনো রকমের খবর বা তথ্য প্রকাশ করা যাবে না।# 

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।