দায়েশ বিরোধী লড়াইয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীর নতুন বিজয়
https://parstoday.ir/bn/news/west_asia-i13261-দায়েশ_বিরোধী_লড়াইয়ে_ইরাকি_নিরাপত্তা_বাহিনীর_নতুন_বিজয়
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি নিরাপত্তা বাহিনী নতুন বিজয় অর্জন করেছে। এ সন্ত্রাসীগোষ্ঠীর দখল থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে নতুন এ বিজয় অর্জিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৯, ২০১৬ ০৮:০৬ Asia/Dhaka
  • দায়েশ বিরোধী লড়াইয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীর নতুন বিজয়

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি নিরাপত্তা বাহিনী নতুন বিজয় অর্জন করেছে। এ সন্ত্রাসীগোষ্ঠীর দখল থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে নতুন এ বিজয় অর্জিত হয়।

ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী চৌকস বাহিনী এবং পপুলার মোবিলাইজেশনের যোদ্ধারা তেলোল আল-বাজ এলাকা উদ্ধার করেছে। মসুলের এ এলাকা রাজধানী বাগদাদ থেকে আড়াইশ’ কিলোমিটার উত্তর অবস্থিত।

ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর কমান্ডার লে. জেনারেল আবদুল গানি-আল আসাদি বলেন, ওই এলাকায় গাড়ি হামলা ঠেকানোর জন্য নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে। তেলোল আল-বাজ এলাকায় ইরাকি বাহিনীর হাতে দায়েশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৯