আরেকটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i133504-আরেকটি_মার্কিন_জাহাজে_হামলা_চালিয়েছে_ইয়েমেনের_সামরিক_বাহিনী
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগরে নতুন করে একটি মার্কিন পন্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সরকার অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে মার্কিন জাহাজে এই হামলা হলো।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৪ ১১:১১ Asia/Dhaka
  • আরেকটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগরে নতুন করে একটি মার্কিন পন্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সরকার অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে মার্কিন জাহাজে এই হামলা হলো।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, এডেন উপসাগরে অবস্থান করার সময় ‘কেম রেঞ্জার’ নামে ওই জাহাজে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি সরাসরি মার্কিন জাহাজে আঘাত হেনেছে। 

গত দুই মাস ধরে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং দেশটির সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বহু জাহাজে এবং ইসরাইল অভিমুখী বেশকিছু জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া, ইসরাইলের অন্তত একটি জাহাজ আটক করেছে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী এসব হামলা চালাচ্ছে।

ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ২৪ হাজার ৬২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার শতকরা ৭০ ভাগের বেশি নারী এবং শিশু।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।