‘আপনাদের যা আছে তাই নিয়ে ইসরাইল-বিরোধী লড়াইয়ে যোগ দিন’
https://parstoday.ir/bn/news/west_asia-i136200-আপনাদের_যা_আছে_তাই_নিয়ে_ইসরাইল_বিরোধী_লড়াইয়ে_যোগ_দিন’
ফিলিস্তিনি জনগণের কাছে যা আছে তাই নিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ দেইফ। গতকাল (রোববার) প্রচারিত এক ভিডিও ক্লিপে তিনি গাজা এবং পশ্চিম তীরের জনগণের প্রতি এই আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০১, ২০২৪ ১০:৫২ Asia/Dhaka
  • ‘আপনাদের যা আছে তাই নিয়ে ইসরাইল-বিরোধী লড়াইয়ে যোগ দিন’

ফিলিস্তিনি জনগণের কাছে যা আছে তাই নিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ দেইফ। গতকাল (রোববার) প্রচারিত এক ভিডিও ক্লিপে তিনি গাজা এবং পশ্চিম তীরের জনগণের প্রতি এই আহ্বান জানান।

হামাস প্রচারিত ভিডিওতে মোহাম্মাদ দেইফ বলেছেন, ফিলিস্তিনিদের যার কাছে একটি রাইফেল আছে তাকে সেই রাইফেল নিয়ে ইসরাইল-বিরোধী যুদ্ধে যোগ দেয়া উচিত। যার কাছে রাইফেল নেই, শুধু মলটভ ককটেল আছে তাকে তাই নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

মোহাম্মাদ দেইফ বলেন, “আজকে ইতিহাসের একটি আলোকোজ্জ্বল অধ্যায় উন্মোচিত হয়েছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ সময় এটি। ফলে কে আছে যে নিজে কিংবা তার পরিবারকে কিংবা তার শহরের নামকে মর্যাদাপূর্ণ করবে?”

এর আগে হামাসের পক্ষ থেকে মোহাম্মদ দেইফের একটি অডিও বার্তা প্রকাশ করা হয় যাতে তিনি সমস্ত মুসলিম উম্মাহকে আল-আকসা মুক্ত করার লড়াইয়ে যোগ দেয়ার আহ্বান জানান। ওই বার্তায় তিনি জর্দান, লেবানন, মিশর, আলজেরিয়া, মরক্কো, পাকিস্তান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার জনগণকে সম্বোধন করেন।

তিনি বলেন, “আজই আপনারা ফিলিস্তিন অভিমুখে রওনা দেন, কালকের জন্য অপেক্ষা করবেন না। রাষ্ট্রীয় সীমানা, সরকার এবং কোনো বাধা যেন আপনাদেরকে আল-আকসা মুক্ত করার জিহাদে শরিক হওয়া থেকে বিরত রাখতে না পারে।”#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।