ইরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য: নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i136386-ইরানের_প্রতিশোধমূলক_হামলা_অনিবার্য_নাসরুল্লাহ
 লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার জবাবে ইসরাইলি স্বার্থ বা অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
এপ্রিল ০৬, ২০২৪ ১২:৩৪ Asia/Dhaka
  •  লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
     লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

 লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার জবাবে ইসরাইলি স্বার্থ বা অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য।

বিশ্ব-কুদস দিবস উপলক্ষে দেয়া ভাষণে গতকাল শুক্রবার তিনি এই মন্তব্য করেন। তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালয়ে বোকামি করেছেন এবং এই ঘটনা যুদ্ধ অবসানের ও বিজয়ের সুযোগ সৃষ্টি করেছে।

হিজবুল্লাহর প্রধান বলেন,  কখন, কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চলানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও অন্যান্য ইরানি নেতৃবৃন্দ।  হিজবুল্লাহর প্রধান আরও বলেছেন, ইসরাইল বুঝতে পারছে না যে গাজায় কি করবে ও লেবাননে হামলা চালাতে চায় তারা। 

ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরাইলের সর্বত্র ত্রাস ও আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন দেশে ইসরাইলি দূতাবাসগুলোর জনবল সরিয়ে নিয়ে সেগুলোকে খালি রাখা হয়েছে।  #

পার্সটুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।