ইসরাইলের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে আশাহত মার্কিন কোম্পানি ইন্টেল
https://parstoday.ir/bn/news/west_asia-i138568-ইসরাইলের_অনিশ্চিত_ভবিষ্যতের_ব্যাপারে_আশাহত_মার্কিন_কোম্পানি_ইন্টেল
পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলে ২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নতুন কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করছে মার্কিন যুক্তরাষ্ট্রের চিপমেকার কোম্পানি ইন্টেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০২৪ ০৬:৩০ Asia/Dhaka
  • ইসরাইলের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে আশাহত মার্কিন কোম্পানি ইন্টেল

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলে ২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নতুন কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করছে মার্কিন যুক্তরাষ্ট্রের চিপমেকার কোম্পানি ইন্টেল।

ইসরাইলি বাণিজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ক্যালকালিস্ট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইন্টেল ইসরাইলে তার বাণিজ্যিক অংশীদারদের জানিয়েছে যে, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় কিরিয়াত জ্যাট শহরে কোম্পানিটির কারাখানা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে যে চুক্তি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।

পার্সটুডের সংবাদদাতা জানান, ইন্টেল ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে কথা ছিল, ইন্টেল ইসরাইল সরকারের কাছ থেকে প্রণোদনা সহায়তা বাবদ ৩২ বিলিয়ন শেকেল গ্রহণ করবে। এর বিপরীতে ইন্টেল তার ইসরাইলি বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে কিরিয়াত জ্যাটে স্থাপিত নতুন কারখানায় উৎপাদিত পণ্য ও সেবা কিনে নেবে যার মূল্য ধরা হয়েছিল ৬০ বিলিয়ন শেকেল। কিরিয়াত জ্যাট শহরে আগে থেকেই ইন্টেলের একটি চিপ নির্মাণ কারখানা রয়েছে।

ওয়াকিবহাল সূত্রগুলো ক্যালকালিস্টকে জানিয়েছে, ইন্টেলের ইসরাইল শাখা এরইমধ্যে তার বেশ কিছু অংশ ইসরাইলের বাইরে স্থানান্তর করেছে। এমনকি ইন্টেলের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে তেল আবিব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছে। 

ইন্টেলের দায়িত্বশীলরা বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, ইসরাইলে তাদের তৎপরতা অব্যাহত থাকবে, তবে বিভিন্ন দেশে কোম্পানির কার্যাবলী বিকাশের পরিমাণ নির্ভর করে বিভিন্ন প্যারামিটার ও কার্যকারণের ওপর যা পরিবর্তনশীল এবং সাধারণত তাদের প্রোগ্রামগুলির সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

অবশ্য ইন্টেলের কাছে জানতে চাইলে প্রতিষ্ঠানটি বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।