ইরাক ও সিরিয়ায় সেনা পরামর্শ অব্যাহত থাকবে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i14188-ইরাক_ও_সিরিয়ায়_সেনা_পরামর্শ_অব্যাহত_থাকবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক ও সিরিয়ায় সেনা পরামর্শ দেয়া অব্যাহত রাখবে তেহরান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদের ঝুঁকি দূর না হওয়া পর্যন্ত ইরাক ও সিরিয়া সরকারকে এ সমর্থন দেয়া অব্যাহত থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০১৬ ১৫:০২ Asia/Dhaka
  • আম্মার হাকিম (বামে) ও আলী শামখানি
    আম্মার হাকিম (বামে) ও আলী শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক ও সিরিয়ায় সেনা পরামর্শ দেয়া অব্যাহত রাখবে তেহরান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদের ঝুঁকি দূর না হওয়া পর্যন্ত ইরাক ও সিরিয়া সরকারকে এ সমর্থন দেয়া অব্যাহত থাকবে।

ইরান সফররত ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান আম্মার হাকিমের সঙ্গে আজ (রোববার) এক বৈঠকে আলী শামখানি এ আশ্বাস দেন। ইরাকের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ফালুজা দখলের জন্য ইরাকের সামরিক ও স্বেচ্ছাসেবী বাহিনীর প্রশংসাও করেন তিনি। আলী শামখানি বলেন, ইরাকি বাহিনীর এ বিজয়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, সফলতার ক্ষেত্রে অভ্যন্তরীণ ঐক্য ও সক্ষমতার ওপর নির্ভর করা গুরুত্বপূর্ণ বিষয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কবলে থাকা মসুল শহর উদ্ধারের অভিযানেও একই পথ অনুসরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। ইরাকের রাজধানী বাগদাদে সাম্প্রতিক ভয়াবহ বোমা হামলার প্রসঙ্গে আলী শামখানি বলেন, একের পর এক ব্যর্থতার পর সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সমর্থকরা এই হামলা চালিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০