ইউরোপীয় কোনো কোনো নেতার ভুল নীতিই সন্ত্রাসবাদের বিস্তার ঘটিয়েছে: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i14212-ইউরোপীয়_কোনো_কোনো_নেতার_ভুল_নীতিই_সন্ত্রাসবাদের_বিস্তার_ঘটিয়েছে_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ইউরোপীয় কোনো কোনো নেতার ভুল নীতিই মহাদেশটিতে সন্ত্রাসবাদ বিস্তারের প্রধান কারণ। এ সব ভুল নীতিসহ সিরিয়ার ভেতরের সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সমর্থন ও রাজনৈতিক সহায়তা দেয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০১৬ ০৬:৫৬ Asia/Dhaka
  • ইউরোপীয় কোনো কোনো নেতার ভুল নীতিই সন্ত্রাসবাদের বিস্তার ঘটিয়েছে: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ইউরোপীয় কোনো কোনো নেতার ভুল নীতিই মহাদেশটিতে সন্ত্রাসবাদ বিস্তারের প্রধান কারণ। এ সব ভুল নীতিসহ সিরিয়ার ভেতরের সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সমর্থন ও রাজনৈতিক সহায়তা দেয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

ইউরোপীয় সংসদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে এ সব কথা বলেন তিনি। ইউরোপীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান জাভিয়ার কাউসো এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং শরণার্থীদের ঢলের মতো সমস্যার মোকাবেলা করছে ইউরোপ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ইউরোপীয় নেতাদের এ সব নীতি তাদের দেশের মানুষের কোনো কাজে আসে নি।

তিনি আরো বলেন, তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ ভুলনীতি সিরিয়ার জনগণের জীবন যাত্রার মানের অবনতি ঘটিয়েছে। এ ছাড়া, সিরিয়ার ভেতরে সন্ত্রাস থেকে বাঁচার জন্য দেশ ছেড়ে অন্য দেশের দিকে শরণার্থীদের ঢল নেমেছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১১