ইসরাইলি আকাশ-প্রতিরক্ষা ইউনিটগুলোর যে দুর্বলতা জানে ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i142594-ইসরাইলি_আকাশ_প্রতিরক্ষা_ইউনিটগুলোর_যে_দুর্বলতা_জানে_ইরান
ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ ইহুদিবাদী ইসরাইলে ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানের দিকে ইঙ্গিত করে লিখেছে ইসলামী এই দেশটির পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১২, ২০২৪ ১৬:০৯ Asia/Dhaka
  • ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ  লিখেছে ইসরাইলে ইরানের পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক
    ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ লিখেছে ইসরাইলে ইরানের পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক

ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ ইহুদিবাদী ইসরাইলে ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানের দিকে ইঙ্গিত করে লিখেছে ইসলামী এই দেশটির পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক।

দৈনিকটি লিখেছে, ইরানের 'সত্য প্রতিশ্রুতি-২' শীর্ষক অভিযান প্রমাণ করেছে যে দেশটি ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে সক্ষম।

ব্রিটিশ দৈনিকটি আরও লিখেছে, বিশেষজ্ঞরা এটা বোঝার চেষ্টা করছেন যে পশ্চিম এশিয়ায় যুদ্ধ তীব্রতর হলে ইসরাইল ইরানের আরও বেশি ক্ষেপণাস্ত্র হামলার জোয়ার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে কি?

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ আরও লিখেছে, ভিডিও চিত্র থেকে এটা বোঝা যাচ্ছে যে ইসরাইল সম্ভবত একই সময়ে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকানোর মত যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেমের অধিকারী নয়।

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ওই একই রিপোর্টে বলা হয়েছে, এ ভয় রয়েছে যে বিশেষ করে ইরানের ড্রোন হামলাগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে এতে বিভ্রান্তি সৃষ্টি করেছে বা এই ব্যবস্থা ওলট-পালট করে দিয়েছে অথবা এইসব সিস্টেমের দুর্বলতার দিকগুলো ইরান জেনে গেছে।  

ব্রিটেনের এই দৈনিক লিখেছে, ইরান তার মিত্রদের সঙ্গে সমন্বয় করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিশাল হামলা চালিয়ে ইসরাইলের আকাশ-প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অকার্যকর করতে সক্ষম হয়েছে এবং ইসরাইলের জন্য ব্যাপক বিস্তৃত ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে।#

পার্সটুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।