ইয়েমেনি বাহিনীর হামলায় অন্তত ৩ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i15052-ইয়েমেনি_বাহিনীর_হামলায়_অন্তত_৩_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের সেনাবাহিনীর হামলায় অন্তত তিন সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনি বাহিনীর রকেট হামলায় এ তিন সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৬ ০৫:৫৫ Asia/Dhaka
  • ইয়েমেনি বাহিনীর হামলায় অন্তত ৩ সৌদি সেনা নিহত

ইয়েমেনের সেনাবাহিনীর হামলায় অন্তত তিন সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনি বাহিনীর রকেট হামলায় এ তিন সেনা নিহত হয়েছে।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন এবং সামরিক ইউনিট একযোগে মঙ্গলবার সৌদি আরবের জিযান প্রদেশে এ হামলা চালায়।

এর আগে, শনিবার আনসারুল্লাহ যোদ্ধারা ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির প্রতি অনুগত সেনাদের একটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তা’য়েজের বাব-আল-মান্দাবে চালানো এ হামলায় অন্তত ১৮০ সেনা নিহত হয়। নিহতদের মধ্যে বিদেশি ভাড়াটে সেনাও রয়েছে।

ইয়েমেনের নিরপরাধ জনগনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের জবাবে এসব পাল্টা হামলা চালানো হয়। গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করেছে সৌদি আরব।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২০