'ইমাম খামেনেয়ী মুসলিম উম্মাহকে সম্মানজনক এবং মুক্ত জীবনের দিকে পরিচালিত করেছিলেন'
https://parstoday.ir/bn/news/west_asia-i158386-'ইমাম_খামেনেয়ী_মুসলিম_উম্মাহকে_সম্মানজনক_এবং_মুক্ত_জীবনের_দিকে_পরিচালিত_করেছিলেন'
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব ইসলামি বিপ্লবের শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী মুসলিম উম্মাহ এবং ইরানকে সম্মানজনক, মুক্ত  এবং স্বাধীন জীবনের দিকে পরিচালিত করেছিলেন। 
(last modified 2026-04-11T11:41:47+00:00 )
এপ্রিল ১১, ২০২৬ ১৬:৩২ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম
    হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব ইসলামি বিপ্লবের শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী মুসলিম উম্মাহ এবং ইরানকে সম্মানজনক, মুক্ত  এবং স্বাধীন জীবনের দিকে পরিচালিত করেছিলেন। 

লেবানন ভিত্তিক আল-আহাদ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম আয়াতুল্লাহ খামেনেয়ীর শাহাদাতের  ৪০ দিন উপলক্ষ্যে দেয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, শহীদ নেতা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে এবং দখলকৃত ভূমি মুক্ত করতে প্রতিরোধ চালানোর প্রতি উৎসাহ দিয়েছিলেন। শেখ কাসেম জোর দিয়ে বলেন যে বৈজ্ঞানিক উন্নতি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের পাশাপাশি পূর্ব ও পশ্চিমের প্রভাব থেকে সম্পূর্ণ স্বাথীন হওয়ার দিকে আয়াতুল্লাহ খামেনেয়ী সফল হয়েছিলেন। 

শেখ নাইম আরো বলেন, ইরানি জাতির ইচ্ছার মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট এবং ইহুদিবাদী ইসরায়েল সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে। কিন্তুু ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং ইসলামি বিপ্লবী বাহিনী আইআরজিসি শত্রুর বিরুদ্ধে অত্যন্ত  দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল।  

এছাড়া হিজবুল্লাহর মহাসচিব নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর নিয়োগের প্রতি তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা দিক নির্দেশনায় ইসলামি প্রজাতন্ত্র তার ক্ষত সারিয়ে তুলতে, মাঠের পরিস্থিতিকে  স্থিতিশীল করতে এবং শত্রুর পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছে এবং ইরানের দেয়া শর্তের ভিত্তিতে শত্রুকে চূড়ান্তভাবে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করেছে। 

হিজবুল্লাহর আনুগত্যের পুনঃনিশ্চিত করে শেখ কাসেম বলেন যে প্রতিরোধ আন্দোলন নতুন সর্বোচ্চ নেতার পথ- নির্দেশনার প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থা রয়েছে।  .

পরিশেষ তিনি বলেন যে হিজবুল্লাহ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মত তাদের মহান নেতাদের কোরবানী  সত্ত্বেও প্রতিরোধের প্রতি অবিচল থাকবে এবং একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে ইহুদিবাদী ইসরায়েলকে তার অশুভ উদ্দেশ্য কখনোই হাসিল করতে দেয়া হবে না। #

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।