ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত / লেবানন থেকে ইসরায়েলে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
-
এমকিউ-৯ রিপার শ্রেণীর মার্কিন ড্রোন
পার্সটুডে- ইয়েমেনের উত্তর-পূর্ব আকাশসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দেশটির উত্তর-পূর্ব আকাশসীমায় একটি এমকিউ-৯ রিপার শ্রেণীর মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব সূত্রের মতে, ড্রোনটিকে মাআরিব প্রদেশের আকাশসীমায় ধ্বংস করা হয়।
গত কয়েক মাসে ইয়েমেনি বাহিনীর হাতে ভূপাতিত হওয়া কয়েকটি ব্যয়বহুল মার্কিন ড্রোনের মধ্যে অন্যতম এটি ।
লেবানন থেকে ইসরায়েলি অবস্থানের দিকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
অপরদিকে, আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরাইলের আল-জালিল উলিয়া অঞ্চলের দিকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে উত্তর ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে তারা ঘরবাড়ি ও বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা ও হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।