তেল আবিবের কর্মকাণ্ড মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: ইসলামী সহযোগিতা সংস্থা
https://parstoday.ir/bn/news/west_asia-i160028-তেল_আবিবের_কর্মকাণ্ড_মানবাধিকারের_সুস্পষ্ট_লঙ্ঘন_ইসলামী_সহযোগিতা_সংস্থা
পার্সটুডে- জাতিসংঘে আরব গোষ্ঠী এবং ইসলামী সহযোগিতা সংস্থা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে এবং সতর্ক করেছে এই কর্মকাণ্ডগুলো পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০৫, ২০২৬ ১২:৪৪ Asia/Dhaka
  • গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ
    গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

পার্সটুডে- জাতিসংঘে আরব গোষ্ঠী এবং ইসলামী সহযোগিতা সংস্থা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে এবং সতর্ক করেছে এই কর্মকাণ্ডগুলো পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে আরব গোষ্ঠী গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পশ্চিম তীর, জেরুজালেম ও গাজার পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে বর্ণনা করেছে। আরব গোষ্ঠীর বিবৃতি অনুসারে, ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে একতরফা পরিবর্তন চাপিয়ে দেওয়ার জন্য আঞ্চলিক পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে।

নারী ও শিশুসহ ফিলিস্তিনি বন্দীদের ওপর হামলার কথা উল্লেখ করে আরব গোষ্ঠী জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ফিলিস্তিনিদের অধিকার খর্ব করার একটি সমন্বিত কৌশলের অংশ।

এদিকে, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ইসরায়েলের নীতির পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। সংস্থাটি বলেছে যে, ইহুদিবসতি প্রকল্পের সম্প্রসারণ পশ্চিম তীরকে আলাদা করার মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনের ভৌগোলিক অখণ্ডতাকে বিপন্ন করছে।#

পার্সটুডে/এমআরএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।