ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর দায়িত্বশীল জবাব দেওয়া উচিত
-
• ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং ওআইসির নতুন মহাসচিব
পার্সটুডে- ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিবের সাথে এক ফোনালাপে সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর দায়িত্বশীল জবাব দেওয়ার এবং ফিলিস্তিনি ও লেবাননি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থনের ওপর জোর দিয়েছেন।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আশা প্রকাশ করেছেন যে, ইসলামী সহযোগিতা সংস্থার নতুন মহাসচিব এই সংস্থার সক্ষমতাকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্বের ঘটনাবলি ও চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম দেশগুলোর ঐক্য ও সমন্বয় শক্তিশালী করতে ভূমিকা পালন করবেন।
এই ফোনকলে, আরাকচি ইরানের বিরুদ্ধে মার্কিন ও আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সর্বশেষ আঞ্চলিক ঘটনাবলি সম্পর্কে ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিবকে অবহিত করেন এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর দায়িত্বশীল জবাব দেওয়ার এবং শক্তি ও আগ্রাসনের মোকাবিলা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বের সম্মুখীন হওয়া মারাত্মক সব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেন, বিশেষ করে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি অব্যাহত আগ্রাসন ও অপরাধের কথা বলেন এবং ফিলিস্তিনি ও লেবানীয় জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থনের এবং এই ঘটনাবলির জবাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও কার্যকর অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।#
পার্সটুডে/এমআরএইচ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।