গত রাতে লেবাননে ইসরায়েলি ভয়াবহ হামলায় ৪৫ জন হতাহত
-
• লেবাননে ইসরায়েলি হামলা
পার্সটুডে- লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ১৪ জন শহীদ এবং আরও ৩১ জন আহত হয়েছে।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, এই পরিসংখ্যান অনুযায়ী শহীদদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর দুজন কর্মকর্তা ও একজন সৈনিকের নামও রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের দক্ষিণে "আল-সাকস্কি" অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুজন শহীদ ও ২২ জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে তিনজন শিশু ও একজন নারীও রয়েছে।
এদিকে, আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান বেনত জুবেইল শহরের "হারিস" নামক স্থানে হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর কামান নাবাতিয়েহ শহরের 'জাবশিত' এবং 'আবা' শহরেও গোলাবর্ষণ করেছে।
যুদ্ধ ক্ষেত্র থেকে পাঠানো রিপোর্টে জানা গেছে, তাইয়্যের প্রদেশের দির কিফা শহরও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, যার ফলে অন্তত একজন শহীদ হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২ মার্চ থেকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা ৩,৫৯৩ জনে এবং আহতের সংখ্যা ১০,৯৯০ জনে পৌঁছেছে।#
পার্সটুডে/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।