তুরস্কের সব সামরিক একাডেমি বন্ধ করলেন এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i16018-তুরস্কের_সব_সামরিক_একাডেমি_বন্ধ_করলেন_এরদোগান
তুরস্কের সব সামরিক একাডেমি বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি এ ঘোষণার পাশাপাশি বলেছেন, এখন থেকে সমস্ত কমান্ডার সরাসরি প্রতিরক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৬ ০৭:৪৯ Asia/Dhaka
  • ২৯ জুলাই স্পেশাল অপারেশন পুলিশের সদর দপ্তর পরিদর্শনের ছবি
    ২৯ জুলাই স্পেশাল অপারেশন পুলিশের সদর দপ্তর পরিদর্শনের ছবি

তুরস্কের সব সামরিক একাডেমি বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি এ ঘোষণার পাশাপাশি বলেছেন, এখন থেকে সমস্ত কমান্ডার সরাসরি প্রতিরক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট করবেন।

তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, সামরিক বাহিনীকে পূর্ণাঙ্গভাবে বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে আনার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি জানান, দেশের সামরিক একাডেমিগুলোকে জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে।

এরদোগান বলেন, “আমরা জাতীয় সংসদে ছোট্ট একটি সাংবিধানিক প্যাকেজ পাস করতে যাচ্ছি যার মাধ্যমে জাতীয় গোয়েন্দা সংস্থা বা এমআইটি এবং চিফ অব স্টাফকে সরাসরি প্রেসিডেন্ট অধীনে আনা হবে। এছাড়া, দেশের পুলিশ বাহিনীতে নিয়োজিত সেনা সদস্যের সংখ্যা কমিয়ে আনা হবে এবং পুলিশকে আরো উন্নত অস্ত্র দেয়া হবে।”

তুর্কি প্রেসিডেন্ট এ সাক্ষাৎকারে আরো বলেছেন, তাকে যারা নানাভাবে অপমান কিংবা বিদ্রুপ করেন তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার জন্য এরইমধ্যে আইনজীবীরা কাজ শুরু করেছেন। এরদোগানের পক্ষ থেকে শত শত মানুষের বিরুদ্ধে এ অভিযোগ আদালতে মামলা দায়ের করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১