ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত
-
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা
পার্সটুডে- দক্ষিণ লেবাননের নাবাতিয়ার জাবশিত শহরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
লেবাননের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল সকালে দক্ষিণ লেবাননের এলাকায় বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের বারঘেজ উপত্যকাতেও ধারাবাহিক হামলা চালিয়েছে।
এই প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি ড্রোনগুলো পূর্ব লেবাননের বেকা অঞ্চলের তারিয়া শহরের একটি বাড়িকেও লক্ষ্যবস্তু বানিয়েছে এবং লেবাননের সূত্রগুলো বালবেকের পশ্চিমে হাজিন শহরের আশেপাশে আরেকটি হামলারও খবর দিয়েছে।
এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরের সরকারি হাসপাতালের আশেপাশের এলাকায়ও কামান দিয়ে গোলাবর্ষণ করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।