ইসরায়েলের সাথে সরাসরি আলোচনার অর্থ হলো শত্রুর দাবি পূরণ করা: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i160272-ইসরায়েলের_সাথে_সরাসরি_আলোচনার_অর্থ_হলো_শত্রুর_দাবি_পূরণ_করা_হিজবুল্লাহ
পার্সটুডে- লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর একজন সদস্য মনে করেন, ইসরায়েলের সাথে দেশটির সরাসরি আলোচনার অর্থ হলো শর্ত আরোপ করা এবং দখলদার এ শক্তির দাবি পূরণ করা।
(last modified 2026-06-13T05:09:52+00:00 )
জুন ১৩, ২০২৬ ১১:০৭ Asia/Dhaka
  • লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর সদস্য হাসান ইজ্জাদ্দিন
    লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর সদস্য হাসান ইজ্জাদ্দিন

পার্সটুডে- লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর একজন সদস্য মনে করেন, ইসরায়েলের সাথে দেশটির সরাসরি আলোচনার অর্থ হলো শর্ত আরোপ করা এবং দখলদার এ শক্তির দাবি পূরণ করা।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর সদস্য হাসান ইজ্জাদ্দিন আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: ইসরায়েলি দখলদার গোষ্ঠীর সাথে সরাসরি আলোচনার কোনো গুরুত্ব হিজবুল্লাহর কাছে নেই এবং এটি শত্রুর পক্ষ থেকে শর্ত চাপিয়ে দেওয়ার সমতুল্য।

ইজ্জাদ্দিন বলেন, লেবাননের কর্মকর্তা এবং ইসরায়েলি পক্ষের মধ্যে সরাসরি আলোচনার ফলাফলের মূল্য কলমের কালির সমতুল্যও নয়। 

লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর এই সদস্য দেশের কর্মকর্তাদের ইসরায়েলের সাথে সরাসরি আলোচনার অপরাধ থেকে সরে আসার এবং এই সিদ্ধান্তের আগে নেওয়া সিদ্ধান্তগুলো পরিহার করার আহ্বান জানিয়েছেন।

হাসান ইজ্জাদ্দিন আরো বলেন যুদ্ধবিরতি-পরবর্তী পর্যায় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং শরণার্থীদের দেশে প্রত্যাবর্তন। তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি জবরদখল বজায় থাকায় যুদ্ধবিরতি কোনো ফলপ্রসূ হবে না।

ইজ্জাদ্দিনের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন লেবাননের একটি সরকারি সূত্র আল-মায়াদিনের এক প্রতিবেদককে জানিয়েছে: ইসরায়েলের প্রতিনিধিদের সাথে পঞ্চম দফার আলোচনা ২২ জুন ওয়াশিংটনে শুরু হবে।#

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।