ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/west_asia-i160640-ইসরায়েলি_হামলায়_শহীদের_সংখ্যা_৪_০০০_ছাড়িয়েছে_লেবাননের_স্বাস্থ্য_মন্ত্রণালয়
পার্সটুডে- ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪,০০০ জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন।
(last modified 2026-06-23T11:19:03+00:00 )
জুন ২৩, ২০২৬ ১৭:১৬ Asia/Dhaka
  • ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে
    ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে

পার্সটুডে- ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪,০০০ জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন।

ইরানি ব্রডকাস্ট নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার রাতে ঘোষণা করেছে, ২ মার্চ থেকে দেশে নতুন দফায় ইসরায়েলি হামলার শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা ৪,১৭৫ জনে পৌঁছেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই সময়ে আরো ১২,১৬৪ জন আহত হয়েছে।

ইসরায়েলি হামলায় লেবাননে শহীদের সংখ্যা বৃদ্ধির এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গতকাল (সোমবার) পশ্চিম বেকা অঞ্চলের সাহমার শহর এবং দক্ষিণের আল-রাশিদিয়ায় ইসরায়েলি বিমান হামলায় সাতজন শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।