'চোখের বদলে চোখ'; সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i161326-'চোখের_বদলে_চোখ'_সৌদি_আরবের_বিরুদ্ধে_ইয়েমেনের_কঠোর_হুঁশিয়ারি
পার্সটুডে- সানা ‘চোখের বদলে চোখ’-এর নতুন নীতি সক্রিয় করেছে এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা দিয়ে উড়তে নিষেধ করেছে।
(last modified 2026-07-15T09:48:06+00:00 )
জুলাই ১৫, ২০২৬ ১৫:৪১ Asia/Dhaka
  • • ইয়েমেনীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
    • ইয়েমেনীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

পার্সটুডে- সানা ‘চোখের বদলে চোখ’-এর নতুন নীতি সক্রিয় করেছে এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা দিয়ে উড়তে নিষেধ করেছে।

মেহর সংবাদ সংস্থার-এর বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনী সশস্ত্র বাহিনী সমস্ত বিমান সংস্থাকে সৌদি আকাশসীমায় উড়তে নিষেধ করে কঠোর সতর্কতা জারি করেছে।

বাহিনীটি জোর দিয়ে বলেছে, “সানা আন্তর্জাতিক বিমানবন্দরের অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর এই সতর্কতাগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।” এভাবে সানা কর্তৃপক্ষ ‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর, অবরোধের বদলে অবরোধ’-এর সমীকরণ বাস্তবায়ন করেছে।

এই বিবৃতিতে সানা ইয়েমেনের উপর থেকে অবরোধ ভাঙার প্রতি তার অঙ্গীকারের উপর জোর দিয়েছে এবং যুদ্ধের ক্ষেত্রে সৌদি বিমানবন্দরগুলোতে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে। তারা ঘোষণা করেছে, বহু বছর ধরে সানা বিমানবন্দর বন্ধ রাখা একটি “মানবিক অপরাধ”, যা লক্ষ লক্ষ বেসামরিক নাগরিককে প্রভাবিত করে।

সৌদি আরবের অভ্যন্তরে অবস্থিত আভাহা আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার ঘোষণা দেওয়ার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই সতর্কবার্তা দেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই অভিযান তার সমস্ত উদ্দেশ্য সফলভাবে অর্জন করেছে এবং এটিকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে প্রথম বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে; তিনি আরও যোগ করেন যে, ইয়েমেনের বিমানবন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকলে এই পাল্টা ব্যবস্থা আরও প্রসারিত হবে।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।