হিজবুল্লাহ: লেবাননের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, শত্রুরা নয়
https://parstoday.ir/bn/news/west_asia-i161494-হিজবুল্লাহ_লেবাননের_ভবিষ্যৎ_নির্ধারণ_করবে_জনগণ_শত্রুরা_নয়
পার্সটুডে- লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ জোটের জ্যেষ্ঠ সদস্য হাসান ইজ্জুদ্দিন বলেছেন, লেবাননের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ ও প্রতিরোধ আন্দোলন, শত্রুরা নয়।
(last modified 2026-07-20T09:24:21+00:00 )
জুলাই ২০, ২০২৬ ০৯:২১ Asia/Dhaka
  • হাসান ইজ্জুদ্দিন
    হাসান ইজ্জুদ্দিন

পার্সটুডে- লেবাননের পার্লামেন্টে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ জোটের জ্যেষ্ঠ সদস্য হাসান ইজ্জুদ্দিন বলেছেন, লেবাননের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ ও প্রতিরোধ আন্দোলন, শত্রুরা নয়।

লেবানন সরকারের সঙ্গে দখলদার ইসরায়েলের সরাসরি আলোচনার প্রসঙ্গে হাসান ইজ্জুদ্দিন বলেন, আলোচনার পথকে কম ব্যয়বহুল পথ বলে সরকার যে দাবি করছে, তা আসলে ইসরায়েলি শাসনের প্রকৃত চেহারা, উচ্চাকাঙ্ক্ষা ও সম্প্রসারণবাদী নীতির বিষয়ে পর্যাপ্ত উপলব্ধি ও দূরদৃষ্টির অভাবের পরিচয় বহন করে।

তিনি বলেন, আমরা এখনও ইসরায়েলি শত্রুর মোকাবিলায় প্রতিরোধকেই প্রধান পথ হিসেবে বিশ্বাস করি এবং এ পথে কোনো ধরনের ত্যাগ স্বীকার থেকে বিরত থাকব না। কারণ মাতৃভূমির প্রতিরক্ষা একটি স্বাভাবিক, ঐশী, বৈধ, জাতীয়, নৈতিক ও জনগণের অধিকার।

হাসান ইজ্জুদ্দিন আরও বলেন, নিজেদের ভূখণ্ড সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। বিশ্বের কোনো শক্তিই আমাদের এই বৈধ অধিকার প্রয়োগে বাধা দিতে পারবে না। ২০০০ ও ২০০৬ সালে যেমন আমরা আমাদের ভূমি মুক্ত করেছি, তেমনি ভবিষ্যতেও তা মুক্ত করব।

লেবাননের এই সংসদ সদস্য বলেন, প্রতিরোধই লেবাননের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ড, জনগণ ও জাতীয় সম্পদ রক্ষা করেছে। প্রতিরোধ লেবাননকে এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে, যার যোগ্য দেশটির জনগণ। বারবার প্রমাণিত হয়েছে, প্রতিরোধ লেবাননের জন্য একটি অপরিহার্য শক্তি। বিশেষ করে এমন সময়ে, যখন সবাই দেখছে রাষ্ট্র নিজ দায়িত্ব ও ভূমিকা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে।#

পার্স টুডে/এস এ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।