মার্কিন রাষ্ট্রদূতের স্বীকারোক্তি: ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকাণ্ড সন্ত্রাসবাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i162312-মার্কিন_রাষ্ট্রদূতের_স্বীকারোক্তি_ইসরাইলি_বসতিস্থাপনকারীদের_কর্মকাণ্ড_সন্ত্রাসবাদ
পার্সটুডে- দখলদার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নজিরবিহীন এক মন্তব্যে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়ে তাদের কর্মকাণ্ডকে স্পষ্টভাবে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।
(last modified 2026-08-19T11:24:04+00:00 )
আগস্ট ১৯, ২০২৬ ১৭:২৩ Asia/Dhaka
  • আব্দুল্লাহি
    আব্দুল্লাহি

পার্সটুডে- দখলদার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নজিরবিহীন এক মন্তব্যে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়ে তাদের কর্মকাণ্ডকে স্পষ্টভাবে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের অপরাধের বিষয়ে নজিরবিহীন অবস্থান নিয়ে তাদের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, তাদের এই বিশৃঙ্খল কর্মকাণ্ড ইসরাইলের স্বার্থের ক্ষতি করছে।

এ সমালোচনা এমন সময়ে এলো, যখন পশ্চিম তীর থেকে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও কৃষিজমিতে বসতিস্থাপনকারীদের হামলা আরও তীব্র হওয়ার কথা জানা যাচ্ছে। এমনি একটি ঘটনায় কুসরা শহরে এক ফিলিস্তিনি-আমেরিকান নাগরিক বসতিস্থাপনকারীদের হামলা থেকে রক্ষা পাওয়ার আশায় বাড়িতে মার্কিন পতাকা টাঙিয়েও সরাসরি হামলার শিকার হন। ঘটনাটি ওই এলাকার বাসিন্দাদের ব্যাপক নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে।

পশ্চিম তীরের কুসরা গ্রামের একটি ফিলিস্তিনি পরিবারের বাড়ি ইসরাইলি বসতিস্থাপনকারীরা ঘিরে রাখার ঘটনায় মাইক হাকাবি তীব্র নিন্দা জানান এবং তাদের কর্মকাণ্ডকে ইসরাইলি সন্ত্রাসবাদ বলে অভিহিত করেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা ফিলিস্তিনিদের ভূমি দখল এবং তাদের ভূখণ্ড সংকুচিত করার একটি বৃহত্তর ও পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। বিশেষজ্ঞদের মতে, এসব অপরাধ সংঘটনে উগ্রপন্থী বসতিস্থাপনকারীদের ক্রমবর্ধমান ঔদ্ধত্য অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণে নেতানিয়াহু গোষ্ঠীর উগ্র নীতির সরাসরি ফল। এর ফলে এখন এমনকি ইসরাইলের পশ্চিমা সমর্থকদের মধ্য থেকেও সমালোচনার আওয়াজ উঠছে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন