লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও গাজায় শরণার্থীদের ওপর ইসরায়েলি হামলা;
ইসরায়েলি দখলদারিত্বের অবসানের জন্য জাতিসংঘের আহ্বান
-
• ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানজে
পার্সটুডে- লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখে ইসরায়েল ওই দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় কামান ও বিমান হামলা চালিয়েছে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আল-মায়াদিন নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদক জানিয়েছেন, ইসরায়েল দক্ষিণ লেবাননের আলি তাহের উচ্চভূমি এবং আল-মানসুরি শহরের আশেপাশের এলাকায় কামান হামলা চালিয়েছে।
এই প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী হাদাদা শহরে বোমা বিস্ফোরণের একটি অভিযানও চালিয়েছে। ইসরায়েলর যুদ্ধবিমানগুলো আলি তাহের উচ্চভূমির আশেপাশের এলাকা এবং দক্ষিণ লেবাননের আল-কুসায়র অঞ্চলের উপকণ্ঠেও হামলা চালিয়েছে।
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২ জন শহীদ ও বেশ কয়েকজন আহত
এদিকে, ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, গাজা উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত দেইর আল-বালাহ শহরে ফিলিস্তিনি শরণার্থীদের একটি তাঁবুতে ইসরায়েলের হামলায় ২ জন ফিলিস্তিনি শহীদ ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই হামলায় অন্তত ২ জন ফিলিস্তিনি শহীদ ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি দখলদারিত্বের অবসানের আহ্বান জানালেন জাতিসংঘের বিশেষ দূত
অন্যদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানজে, পশ্চিম তীর ও গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে ফিলিস্তিনিদের সমর্থন ও ইসরায়েলি দখলদারিত্বের অবসানের জন্য অবিলম্বে একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী গঠন করা প্রয়োজন ও জরুরি। জাতিসংঘের এই কর্মকর্তা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন