উত্তর ইয়েমেনে সৌদি কামান হামলা: ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i162478-উত্তর_ইয়েমেনে_সৌদি_কামান_হামলা_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেনি_যোদ্ধারা
পার্সটুডে- ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখে সৌদি আরব দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে।
(last modified 2026-08-24T12:17:46+00:00 )
আগস্ট ২৪, ২০২৬ ১৮:১৫ Asia/Dhaka
  • • উত্তর ইয়েমেনে সৌদি আরবের হামলা
    • উত্তর ইয়েমেনে সৌদি আরবের হামলা

পার্সটুডে- ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখে সৌদি আরব দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সৌদি আরব রবিবার রাতে উত্তর ইয়েমেনের সা'দা প্রদেশের রাজিহ অঞ্চলের গ্রামগুলোতে কামান দিয়ে হামলা চালিয়েছে।

এই ঘটনা এমন সময়ে ঘটল যখন ইয়েমেনি বাহিনী উত্তর-পশ্চিম ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের আকাশে একটি সৌদি 'স্ক্যান ঈগল' গুপ্তচর ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে।

ইয়েমেনের একটি সামরিক সূত্র জানিয়েছে: সৌদি ড্রোনটি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার সময় একটি উন্নত অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন