দেশের পূর্ণ সার্বভৌমত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অস্ত্র থাকবে
https://parstoday.ir/bn/news/west_asia-i163564-দেশের_পূর্ণ_সার্বভৌমত্ব_নিশ্চিত_না_হওয়া_পর্যন্ত_আমাদের_অস্ত্র_থাকবে
পার্সটুডে- কাতাইব হিজবুল্লাহর মুখপাত্র ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইরাক ও দেশটির জনগণকে রক্ষার জন্য প্রতিরোধের অস্ত্র সংরক্ষিত থাকবে।
(last modified 2026-09-30T14:51:47+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ২০:৪৪ Asia/Dhaka
  • ইরাকি প্রতিরোধ গোষ্ঠী
    ইরাকি প্রতিরোধ গোষ্ঠী

পার্সটুডে- কাতাইব হিজবুল্লাহর মুখপাত্র ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইরাক ও দেশটির জনগণকে রক্ষার জন্য প্রতিরোধের অস্ত্র সংরক্ষিত থাকবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,  কাতাইব হিজবুল্লাহর মুখপাত্র জাফর আল-হুসাইনি বাগদাদের ফিলিস্তিন স্কয়ারে ইরাকি ইসলামি প্রতিরোধের পক্ষ থেকে বক্তৃতা দেন। তিনি বলেন, ২০১১ সালে মার্কিন সেনাবাহিনীর কাছে পরাজয় ছাড়া আর কোনো পথ ছিল না এবং ওই ঘটনার মধ্য দিয়ে ইরাক তার প্রথম বিজয় অর্জন করে।

তিনি বলেন, বাগদাদ পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার সময় তাকফিরি গোষ্ঠীগুলোর বিস্তার ঠেকাতে ইরাকের ইসলামি প্রতিরোধ বাহিনী মাঠে নামে।

আল-হুসাইনি আরও বলেন, ধর্মীয় কর্তৃপক্ষের ফতোয়া জারির পর প্রতিরোধ গোষ্ঠীগুলো সেই ফতোয়া সফলভাবে বাস্তবায়নে ভূমিকা রাখে এবং স্বেচ্ছাসেবী বাহিনীর একটি বড় অংশকে প্রশিক্ষণ দেয়।

ইরাকি কাতাইব হিজবুল্লাহর এই মুখপাত্র ইরাকে মার্কিন সেনাদের পুনরায় প্রবেশের প্রসঙ্গ তুলে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে মার্কিন বাহিনী আবার দেশটিতে প্রবেশ করেছিল।

তিনি দাবি করেন, গাজাকে সমর্থনকারী যুদ্ধ এবং ইরানে হামলার সময় মার্কিন বাহিনী হাশদ আশ-শাবির অবস্থানগুলোতে হামলা চালায়। তাঁর বক্তব্য অনুযায়ী, চারটি গোষ্ঠী নিয়ে গঠিত ইরাকি প্রতিরোধ দখলদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় এবং মার্কিন বাহিনীর মোকাবিলা ও তাদের পরাজিত করার দায়িত্ব গ্রহণ করে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বুধবার এক বিবৃতিতে জানায়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।