ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুড়িয়ে দিল ইসরাইলি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i16426-ফিলিস্তিনিদের_ঘরবাড়ি_গুড়িয়ে_দিল_ইসরাইলি_সেনারা
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের দক্ষিণ অংশে ইহুদিবাদী ইসরাইলি সেনারা দুই ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। গত জুন মাসে তেল আবিবের একটি মার্কেটে সংঘঠিত গুলি বর্ষণে জড়িত থাকার অভিযোগে ওই ফিলিস্তিনিদের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে বলে ইসরাইল দাবি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৬ ১৫:৩৫ Asia/Dhaka
  •  ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুড়িয়ে দিল ইসরাইলি সেনারা

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের দক্ষিণ অংশে ইহুদিবাদী ইসরাইলি সেনারা দুই ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। গত জুন মাসে তেল আবিবের একটি মার্কেটে সংঘঠিত গুলি বর্ষণে জড়িত থাকার অভিযোগে ওই ফিলিস্তিনিদের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে বলে ইসরাইল দাবি করেছে।

গতকাল (বুধবার) হেবরন খ্যাত আল-খলিল শহরের দক্ষিণ অংশে ইয়াত্তা এলাকায়  শত শত ইসরাইলি সেনা খালিদ এবং মোহাম্মদ মোখামরেহের বাড়িতে হামলা চালিয়ে সেগুলো ভেঙ্গে দিয়েছে।তারা সম্পর্কে এক অপরের চাচাতো ভাই।

ইন্টারনেটে প্রকাশিত ইসরাইলি সেনাবাহিনীর এক ভিডিও চিত্রে দেখা যাচ্ছে,  ইসরাইলি সেনারা সামরিক বুলডোজার দিয়ে খালিদের পারিবারিক ঘর গুড়িয়ে দিচ্ছে। অন্যদিকে, সেনারা মোহাম্মদের ঘরে বিস্ফোরক বসিয়ে সেটি দূর থেকে বিস্ফোরণ ঘটাচ্ছে। বাড়ি দু’টি ভেঙ্গে ফেলার আগে ইসরাইলি সেনারা বাড়ির সদস্যদেরকে জোরপূর্বক  বের করে দেয় বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছে।

গত ৮ জুন তেল আবিবের একটি মার্কেটে গুলাগুলির ঘটনায় চার ইসরাইলি নিহত এবং আরো ছয় ব্যক্তি আহত হয়। আল্ট্রা ওরথোডক্ম ইহুদিদের পোষাক পরে বন্দুকধারীরা হামলা করলেও পুলিশ পরে তাদেরকে ফিলিস্তিনি বলে দাবি করে। হামলার পর থেকে খালিদ এবং মোহাম্মদ ইসরাইলি কারাগারে আটক রয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৪