পশ্চিম তীরে ইসাইলি সেনাদের দমন পীড়ন: ১৮ ফিলিস্তিনি আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i16612-পশ্চিম_তীরে_ইসাইলি_সেনাদের_দমন_পীড়ন_১৮_ফিলিস্তিনি_আহত
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের দমন পীড়নে প্রায় ২০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরাইলি সেনাদের মধ্যে বিভিন্ন স্থানে সংঘটিত আলাদা সংঘর্ষে এসব ব্যক্তি আহত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৭, ২০১৬ ১২:২৬ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ইসাইলি সেনাদের দমন পীড়ন:  ১৮ ফিলিস্তিনি আহত

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের দমন পীড়নে প্রায় ২০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরাইলি সেনাদের মধ্যে বিভিন্ন স্থানে সংঘটিত আলাদা সংঘর্ষে এসব ব্যক্তি আহত হয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বা পিআরসিএস জানিয়েছে, গতকাল রাতে নাবলুসের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত বেতা এবং বুরিন গ্রামে ইসরাইলি সেনাদের হামলায় ১৮ ফিলিস্তিনি আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানায় সংস্থাটি।  

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসরাইলি সামরিক বাহিনীর গাড়িগুলো বেতা গ্রামে টহল চালায় এবং কয়েকটি রাস্তায় সেনা মোতায়েন করা হয়।

ফিলিস্তিনি বিক্ষোভাকারীদেরকে ছত্রভঙ্গ করতে ইসরাইলি সেনারা স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ফিলিস্তিনিরা এ সময় ইসরাইলি সেনাদের ওপর পাথর ছুঁড়ে প্রতিবাদ জানায়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়।

ইসরাইলি সেনাদের নিক্ষিপ্ত টিয়ার গ্যাসের মাধ্যমে গ্রামটির বিভিন্ন এলাকায় বহু অধিবাসী শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছে বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গত নয় মাসের বেশী সময় ধরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর কঠোর দমন পীড়ন চালিয়ে আসছে। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের বিভিন্ন শহরে ইসরাইলি সেনাদের হামলায় ২৩০ জনের বেশী ফিলিস্তিনি নিহত হয়।নিহতদের মধ্যে ৪৫টি শিশু রয়েছে। এছাড়া, হামলায় আহত হয়েছে আরো ১২,০০০ ফিলিস্তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৭