ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় সৌদি মদদপুষ্ট ৩২ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i17302-ইয়েমেনি_বাহিনীর_পাল্টা_হামলায়_সৌদি_মদদপুষ্ট_৩২_গেরিলা_নিহত
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় দেশটির সেনা অভিযানে সৌদি মদদপুষ্ট ৩২ গেরিলা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ১২:৫১ Asia/Dhaka
  • ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদির অনুগত গেরিলা
    ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদির অনুগত গেরিলা

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় দেশটির সেনা অভিযানে সৌদি মদদপুষ্ট ৩২ গেরিলা নিহত হয়েছে।

আজ (সোমবার) ইয়েমেনের মা’রিব, জওফ এবং বাইদা প্রদেশে চালানো অভিযানে দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত এসব গেরিলা নিহত হয়। অভিযানে আরো ৯১ গেরিলা আহত হয়েছে বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। তবে ইয়েমেনি বাহিনীর পক্ষে সম্ভাব্য হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় নি।

এদিকে, ইয়েমেনি বাহিনী মা’রিব প্রদেশের রাবি শহরে কয়েকটি পাহাড়ি এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এসব অভিযানে ১৯ গেরিলা নিহত হয়। এছাড়া, আজ ইয়েমেনি বাহিনী সৌদি আরবের অভ্যন্তরে নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যিলযাল-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ক্ষপণাস্ত্রটি আঘাত হানার আগেই সেটিকে ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব।

ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদি আরবের আসির প্রদেশে দুইজন এবং জিযান প্রদেশের ফারিদাহ সামরিক ঘাঁটিতে একজন সৌদি সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ১০,০০০ মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১৫