ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি তুর্কি সংসদে অনুমোদন
https://parstoday.ir/bn/news/west_asia-i17701-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্বাভাবিক_করার_চুক্তি_তুর্কি_সংসদে_অনুমোদন
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সই হওয়া চুক্তি অনুমোদন করেছে তুরস্কের জাতীয় সংসদ। স্থানীয় সূত্র জানিয়েছে, গভীর রাতে তুর্কি সংসদ এ চুক্তি অনুমোদন করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৬ ১৪:৩৭ Asia/Dhaka
  • তুর্কি সংসদ (ফাইল ফটো)
    তুর্কি সংসদ (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সই হওয়া চুক্তি অনুমোদন করেছে তুরস্কের জাতীয় সংসদ। স্থানীয় সূত্র জানিয়েছে, গভীর রাতে তুর্কি সংসদ এ চুক্তি অনুমোদন করে।

২০১০ সালের মে মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যায় বেসরকারি উদ্যোগে পাঠানো ত্রাণবহরে ইহুদিবাদী ইসরাইলের কমান্ডো সেনারা হামলা চালালে আংকারা ও তেল আবিবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তবে কিছুদিন আগে দু পক্ষ সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একটি চুক্তি সই করেছে। এ চুক্তি অনুমোদনের জন্য গত বুধবার তুর্কি সংসদে তোলা হয় এবং শনিবার তা পাস হলো। তবে চুক্তির পক্ষে কত ভোট পড়েছে এবং কারা এর বিরোধিতা করেছে তা জানা যায় নি।

চুক্তি সইয়ের পর তুরস্ক এবং ইসরাইল- দু পক্ষই এর পক্ষে সাফাই গেয়েছে। সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তুরস্ক শর্ত দিয়েছিল- গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে। কিন্তু ইসরাইল সে শর্ত মানে নি এবং গাজা থেকে অবরোধ উঠছে না। শুধু তাই নয়, তুরস্কের মাটি ব্যবহার করে হামাস নেতারা কোনো তৎপরতা চালাতে পারবেন না বলে তুরস্ক মেনে নিয়েছে। চুক্তিতে গাজার যোদ্ধাদেরকে প্রকারান্তরে সন্ত্রাসী বলা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০