সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা করতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরাকের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i17860-সন্ত্রাসীদের_মোকাবেলায়_সহযোগিতা_করতে_আন্তর্জাতিক_সমাজের_প্রতি_ইরাকের_আহ্বান
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফরি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহবান জানিয়েছেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
আগস্ট ২২, ২০১৬ ০৮:৪৭ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা করতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরাকের আহ্বান

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফরি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহবান জানিয়েছেন।

সুমারিয়ে নিউজ বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বাগদাদে জাতিসংঘের প্রতিনিধি জর্জি বুস্তানকে দেয়া সাক্ষাতে তার দেশের সর্বশেষ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির বিবরণ তুলে ধরতে গিয়ে ওই আহ্বান জানান।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে তাদের বিজয় সব জাতির জন্যই বিজয়। এ কারণে আন্তর্জাতিক সমাজের উচিৎ এ ক্ষেত্রে ইরাককে সহযোগিতা করা। তিনি বলেন, তার দেশ  বর্তমানে দায়েশের বিরুদ্ধে কঠিন যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং এর পাশাপাশি অর্থনৈতিক সংকটও তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় অন্য দেশের সহযোগিতা প্রয়োজন।

এ সাক্ষাতে জাতিসংঘের কর্মকর্তাও বলেছেন, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য ইরাককে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। তিনি দায়েশের বিরুদ্ধে ইরাকিদের বিজয়ের প্রশংসা করে বলেছেন, সন্ত্রাসীদের মোকাবেলায় এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘ ইরাক সরকারের পাশে রয়েছে।#   

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২২