সিরিয়ায় ২ বছর অভিযান চালাবে তুরস্ক!
https://parstoday.ir/bn/news/west_asia-i18219-সিরিয়ায়_২_বছর_অভিযান_চালাবে_তুরস্ক!
সিরিয়ার ভেতরে দু বছর ধরে সামরিক অভিযান চালাবে তুরস্ক। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। আংকারা দাবি করছে, প্রধানত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ অভিযান শুরু করেছে তুর্কি বাহিনী।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০১৬ ১০:৫১ Asia/Dhaka
  • সিরিয়ায় তুর্কি ট্যাংকবহর
    সিরিয়ায় তুর্কি ট্যাংকবহর

সিরিয়ার ভেতরে দু বছর ধরে সামরিক অভিযান চালাবে তুরস্ক। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। আংকারা দাবি করছে, প্রধানত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ অভিযান শুরু করেছে তুর্কি বাহিনী।  

গত বুধবার থেকে তুরস্ক সিরিয়ার ভেতরে কথিত ‘ইউফ্রেটিস শিল্ড’ নামে সামরিক অভিযান শুরু করেছে। আংকারা বলছে, তুর্কি যুদ্ধবিমান ও পদাতিক সেনারা সীমান্তবর্তী এলাকাগুলো দায়েশ এবং কুর্দি বাহিনীর হাত থেকে মুক্ত করবে। আমেরিকার সঙ্গে সমন্বয় করে তুরস্ক এ অভিযান শুরু করেছে; সিরিয়া সরকারের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করে নি। তুরস্কের এ অভিযানের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দামেস্ক সরকার।

অভিযান সম্পর্কে তুরস্কের এক কর্মকর্তা বলেন, বেশকিছু  দিন ধরে সরকার দু বছর মেয়াদি এ অভিযান পরিচালনার পরিকল্পনা করে আসছিল কিন্তু রাশিয়ার সঙ্গে টানাপড়েনসহ নানা কারণে তা হয় নি। এখন চূড়ান্তভাবে সে অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে তুরস্ক সিরিয়ার কুর্দি অবস্থানে দুদিন ধরে টানা গোলাবর্ষণ করেছে এবং গতকাল সিরিয়ার জারাবুলুস শহরে ট্যাংকবহর পাঠিয়েছে। বর্তমানে সিরিয়ার ভেতরে তুরস্কের ৪৫০ সেনা অভিযানে অংশ নিচ্ছে তবে এ সংখ্যা ধীরে ধীরে ১৫ হাজারে নেয়া হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬