সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ মাসে কমল ৬০০ কোটি ডলার
https://parstoday.ir/bn/news/west_asia-i18490-সৌদি_আরবের_বৈদেশিক_মুদ্রার_রিজার্ভ_১_মাসে_কমল_৬০০_কোটি_ডলার
সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জুলাই মাসে ৬০০ কোটি ডলার কমে গেছে। সরকারি হিসাবে দেখা গেছে, জুলাইয়ে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০০ কোটি ডলার কমে ৫৫,৫০০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২৯, ২০১৬ ০৩:৪১ Asia/Dhaka
  • সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১  মাসে কমল ৬০০ কোটি ডলার

সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জুলাই মাসে ৬০০ কোটি ডলার কমে গেছে। সরকারি হিসাবে দেখা গেছে, জুলাইয়ে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০০ কোটি ডলার কমে ৫৫,৫০০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।

অ্যারাবিয়ানবিজনেস ডট কম’র প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম কমে যাওয়ায় বাজেট ঘাটতিতে পড়েছে সৌদি আরব। এ ঘাটতি মেটাতে রিয়াদ সরকার রিজার্ভে হাত দিতে বাধ্য হওয়ায় দেশটির বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে গেছে।

এ ছাড়া, এক বছর আগের তুলনায় সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১৬ শতাংশ। ২০১২ সালে ফেব্রুয়ারির পর এই প্রথম দেশটির রিজার্ভ সবচেয়ে বেশি কমে গেছে। ২০১৪ সালে আগস্টে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বেড়ে ৭৩,৭০০ কোটি ডলারে পৌঁছেছিল। তারপর থেকে এই রিজার্ভ ধীরে ধীরে কমতে শুরু করে।

ধারণা করা হয়, মার্কিন ট্রেজারি বন্ডসহ অন্যান্য বন্ড আকারে বিদেশি ব্যাংকে গচ্ছিত রয়েছে সৌদি রিজার্ভ। সিকিউরিটি বন্ড কেনা নিয়ে  অবশ্য কোনো তথ্য প্রকাশ করে না  সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৯